শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:২৫ পিএম, ২০২১-০৩-১২
ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মাণবাড়িয়ার আখাউড়ায় পাশাপাশি দুই গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে । ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল বাড়ির লোকজনদের কে জিম্মি ও মারধর করে নগত টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় আজ ১২ মার্চ শুকবার ভোররাত ৩ টার সময় জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের সৌদি প্রাবসী মোঃ সিরাজ মিয়ার বাড়িতে ও একি ইউনিয়নের সাতপাড়া গ্রামের বারু ভূইয়ার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এই সময় ডাকাত দল সৌদি আরব প্রবাসী মোঃ সিরাজ মিয়ার বাড়ি থেকে ৮০ হাজার টাকা, ৫ টি মোবাইল, ৫ টি টর্চ লাইট, ৬ টি হাতগড়ি সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। জানা যায়,সিরাজ মিয়ার বাড়িতে ডাকাতি শেষ করে বারু ভূইয়ার বাড়িতা ডাকাতি করতে আসলে, ডাকাত দল প্রতিরোধে মুখে পরে দেশীয় অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে যায়। এইসময় ডাকাত দলকে প্রতিরোধ করতে গিয়ে ডাকাতদের হামলায় সাতপাড়া গ্রামের বারু ভূঁইয়া ৩(৬০), তার স্ত্রী জাহানারা বেগম (৫০) ও ছেলে নাঈম ভূঁইয়া (৩৪) এবং দ্বিজয়পুর গ্রামের সিরাজ মিয়া (৪৭) আহত হন। খবর পেয়ে তাৎক্ষণিক আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তখন আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় । বারু মিয়ার ছেলে আহত নাঈম সাংবাদিকদের জানান, ভোররাত সাড়ে ৩ টার সময় ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল তার বাড়িতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা বাধা দিলে ডাকাতরা তাদের দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তবে কোন মালামাল লুট করতে না পেরে দেশীয় অস্ত্র ফেলে পালিয়ে যায়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী বলেন,খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনায় জড়িতদের আটক ও মালামাল উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া দেশীয় বিভিন্ন অস্ত্র পাওয়া গেছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited